সুনামগঞ্জের তাহিরপুরে

টাঙ্গুয়ার হাওরে নৌকা থেকে পড়ে নিখোঁজ- ১

  • প্রকাশের সময় : ১৮/১০/২০২৪ ০৩:০০:১০ AM

ফাইল ছবি

Share
16

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে নৌকা থেকে পড়ে এক পর্যটক নিখোঁজ রয়েছেন। দুপুর ১২ টার দিকে হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় তিনি নিখোঁজ হন। নিখোঁজের পরপরই তাকে উদ্ধার করতে কাজ করছে স্থানীয়রা।


নিখোঁজ হওয়া পর্যটকের নাম আলী হোসেন। তিনি জনতা ব্যাংকের হেড অফিসে কর্মরত ছিলেন।


স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিভিন্ন ব্যাংকে কর্মরত ব্যক্তিরা বিলাসী হাউসবোট দিয়ে ঘুরতে এসেছিলেন। দুপুরে হাউসবোট থেকে ছোট নৌকা দিয়ে ওয়াচ টাওয়ার এলাকায় ঘুরতে যান কয়েকজন। এসব নিখোঁজ আলী হোসেন লাইফ জ্যাকেট ছাড়াই পানিতে নামেন। একসময় তিনি পানিতে ডুবে যান।


তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, হাওরে একজন নিখোঁজ হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে আমরা যাচ্ছি। 


সিলেট প্রেস / টিএ


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৪-১০-১৮ ০৩:০০:১০