সুনামগঞ্জ ৫ আসনের সাবেক এমপি মানিক ঢাকায় গ্রেফতার

  • প্রকাশের সময় : ০৯/১০/২০২৪ ০৭:০৯:৪৫ AM

সুনামগঞ্জ-৫ ছাতক দোয়ার আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুহিবুর রহমান মানিক

Share
37

সুনামগঞ্জে বৈষম্যবিরোধী  ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ছাত্রদের ওপর হামলার  অভিযোগে সুনামগঞ্জ-৫ ছাতক দোয়ার আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুহিবুর রহমান মানিক গ্রেফতার হয়েছেন।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে গ্রেফতার করেছ র‍্যাবের একটি দল। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

তিনি জানিয়েছেন,মহিবুর রহমানের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সময়ে মামলা দায়ের হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।


সিলেট প্রেস / ০৯ অক্টোবর ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০২৪-১০-০৯ ০৭:০৯:৪৫