সন্তানকে প্রতিবন্ধী কার্ড দেওয়ার প্রলোভনে গৃহবধূকে মুখে কাপড় চাপা দিয়ে ধ র্ষ ণ

  • প্রকাশের সময় : ০৭/১০/২০২৪ ০৭:০৩:৫৪ AM

Share
31

সন্তানকে প্রতিবন্ধী কার্ড দেওয়ার কথা বলে ডেকে নিয়ে সুনামগঞ্জ সদরের গৌরারং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মমিন মিয়ার বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ শহরের পৌর বিপণির এক সংবাদপত্র অফিসে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ জানানো হয়েছে।

লিখিত বক্তব্যে ভুক্তভোগী নারী বলেন, ‘গত ৬ সেপ্টেম্বর বিকেলে আব্দুর রহিম ও তাঁর স্ত্রী খোদেজা আমার প্রতিবন্ধী ছেলেকে প্রতিবন্ধী কার্ড দেওয়ার কথা বলে আমাকে তাদের ঘরে যেতে বলে। আমি সরল বিশ্বাসে তাদের ঘরে যাই। এ সময় মমিন মিয়া ভয় দেখিয়ে মুখে কাপড় চাপা দিয়ে আমাকে ধর্ষণ করে।’

ওই নারী আরও বলেন, ‘এ বিষয়ে সুনামগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ জানিয়েছি। আমি একজন নিরীহ ও অসহায় মানুষ। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।’


সিলেট প্রেস / ০৭ অক্টোবর ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৪-১০-০৭ ০৭:০৩:৫৪