সুনামগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃ ত্যু

  • প্রকাশের সময় : ২৮/০৯/২০২৪ ০৬:১১:৫২ AM

Share
28

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর)  দুপুরের উপজেলার মুক্তিয়ার খলা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ইমদাদুল ইসলাম (৫০) মুক্তিয়ার খলা গ্রামের মৃত ফজর আলী ছেলে।

জানা যায়, দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলায় হটাৎ প্রচণ্ড ঝোড়ো হওয়া ও বৃষ্টিপাত শুরু হয়। তখন মুক্তিয়ার খলা বাজার থেকে বাড়ি যাওয়ার পথে বাড়ির পাশেই বজ্রপাতের আঘাতে মারা যান ইমদাদুল ইসলাম।

বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আলম জানান, বিশ্বম্ভরপুরে বজ্রপাতে একজন কৃষকের মৃত্যু হয়েছে। যেহেতু পরিবারের কোনও অভিযোগ নেই তাই আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মারা যাওয়া ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  


সিলেট প্রেস / ২৮ সেপ্টেম্বর ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৪-০৯-২৮ ০৬:১১:৫২