সুনামগঞ্জে ওয়ার্ড পর্যায়ে শক রেসপন্সিভ সোশ্যাল প্রোটেকশন প্রজেক্ট এর উপর সচেতনতা সভা ও বন্যা মোকাবিলায় আগাম সতর্কীকরণ বার্তা প্রদান বিষয়ক সেশন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার ইছাঘরি শান্তিগঞ্জ বাজারে বিশ্ব খাদ্য কর্মসূচির সহযোগিতায় ও সিএনআরএস এর বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনটি ওয়ার্ডের বেশ কয়েকজনউপস্থিত ছিলেন।
সভায় সংস্থাটির (সিএনআরএস) উপকার ভোগীদের বিবরণ, প্রকল্পের উদ্দেশ্য, দুর্যোগ ও দূর্যোগের ঝুঁকি, বন্যার পূর্বাভাস এবং বন্যা মোকাবিলা ও পরবর্তী সময়ে কিভাবে ঘুরে দাড়াতে হয় তা নিয়ে আলোচনা করা হয়৷
এসময় উপস্থিত ছিলেন, সিএনআরএস এর ফিল্ড ফ্যাসীলেটর স্বপ্নন আহমেদ, ফিল্ড ফ্যাসীলেটর সানজিদা আফরিন, স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম, ইউপি সদস্য (সংরক্ষিত আসন) জোছনা বেগম, ইউপি সদস্য হাবিবুর রহমান হাবিব, ইউপি সদস্য সাখাওয়াত হোসেন রাজিব, ফারুক আহমেদ, আজিজুর রহমান মিজানুর রহমান, জাবেদ প্রমূখ।
সিলেটপ্রেস প্রতিবেদক




















