সুনামগঞ্জের তাহিরপুরে

সীমান্তে চোরাই পথে কয়লা আনতে গিয়ে শ্রমিক নিহত

  • প্রকাশের সময় : ১৫/০৯/২০২৪ ০৬:১৭:৩৮ AM

ছবি: সংগ্রহীত।

Share
39

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারাগাওঁ সীমান্তের কলাগাঁও এলাকা দিয়ে ভারত থেকে চোরাই পথে কয়লা আনতে গিয়ে কয়লাখনির (কয়লার চোরাই গর্ত) মাটি চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছে। নিহত শ্রমিকের নাম আবুল হাসান (৩০)। তিনি তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নর কলাগাঁও গ্রামের আলকাছ মিয়ার ছেলে।

জানা যায়, রবিববার (১৫ সপ্টম্বর) ভোর রাতে প্রতিদিনের মতো চারাগাওঁ সীমান্তের কলাগাঁও এলাকা দিয়ে ১০-১২ জনের একটি গ্রুপ চোরাই পথ ব্যবহার করে ভারতের মেঘালয় পাহাড়ের চোরাই কয়লা খনি থেকে চুরি করে কয়লা আনতে যায়।  এ সময় কয়লার খনির (চোরাই গর্ত) ভিতর থেকে কয়লার বস্তা নিয়ে বাহিরে আসার পথে হঠাৎ উপর থেকে খনির পাথর ও মাটি ভেঙে পড়ে। এ সময় তার সাথে থাকা সঙ্গীরা গর্তের ভিতর থেকে বাহিরে বেড়িয়ে আসতে পারলেও আবুল হাসান পাথর ও মাটি চাপায় মারা যায়। এক পর্যায়ে আবুল হাসানের সঙ্গে থাকা শ্রমিকরা বাংলাদেশে এসে তার পরিবারকে বিষয়টি জানায়। পরে তার সঙ্গে থাকা শ্রমিক ও তার আত্মীয় স্বজনরা ভারতের মঘালয় পাহাড়ের কয়লা খনিতে গিয় আবুল হাসানের লাশ উদ্ধার করে বাংলাদশে তার বাড়িতে নিয়ে আসে।

সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নর অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া বলনে, সীমান্ত দায়িত্বরত বিজিবির চোখ ফাঁকি দিয়ে চারাই পথ ব্যবহার করে ওপার থকে কয়লা আনতে গিয়ে একজন নিহত হয়ছে। তার লাশ উদ্ধার করে বাংলাদশে নিয়ে এসছে।

তিনি বলন, সীমান্তে প্রতিটি বিজিবি ক্যাম্পে আগের তুলনায় বিজিবি সদস্য বাড়ানো হয়ছে এবং সীমান্তে কড়া নজরদারি রয়ছে। এসব চারাচালানের সঙ্গে যারা জড়িত তাদর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। 


সিলেট প্রেস / টিএ


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৪-০৯-১৫ ০৬:১৭:৩৮