সুনামগঞ্জে সাবেক মন্ত্রী, এমপি ও পুলিশসহ ৯৯ জনের বিরুদ্ধে মা ম লা

  • প্রকাশের সময় : ০২/০৯/২০২৪ ০৬:২২:৩৯ AM

ছবি-প্রতীকী

Share
66

সুনামগঞ্জে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, তিন এমপি ও পুলিশসহ ৯৯ জনের বিরুদ্ধে আদালতে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে।

গত ৪ আগস্ট সুনামগঞ্জে আন্দোলনরত ছাত্র-জনতার মিছিলে হামলা ও গুলিবর্ষণের দায়ে ওই মামলা করা হয়। সোমবার দুপুরে সুনামগঞ্জ আইনশৃঙ্খলা বিঘ্নকারী (দ্রুত বিচার) আদালতে মামলাটি করেন আন্দোলনে গুলিবিদ্ধ জহুর আহদের ভাই হাফিজ আহমদ।

বাদির বাড়ি জেলার দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের এরোয়াখাই গ্রামে। তার বাবার নাম নাজির আহমদ।

মামলার অন্য আসামিরা হলেন জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, সাবেক সংসদ সদ্য মুহিবুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন রতন, রণজিত চন্দ্র সরকার, সাবেক পৌর মেয়র নাদের বখত, সাবেক উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল, পুলিশের এএসপি রাজন কুমার দাস, ওসি খালেদ চৌধুরী, এসআই রিয়াজ আহমদ প্রমুখ।

এছাড়া মামলায় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের জেলার শীর্ষ পর্যায়ের নেতাদের আসামি করা হয়েছে।

আদালতের বিচারক নির্জন মিত্র মামলাটি গ্রহণ করে আদেশের জন্য রেখে দিয়েছেন বলে জানান বাদির আইনজীবী মোশাহিদ আহমদ।


সিলেট প্রেস / ০২ সেপ্টেম্বর ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৪-০৯-০২ ০৬:২২:৩৯