হবিগঞ্জে আজ শনিবার শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কথা থাকলেও অবশেষে তা হচ্ছে না। শহরের ওপর দিয়ে বয়ে যাওয়া ত্রুটিপূর্ণ বিদ্যুতের লাইন মেরামতের কাজ করার জন্য বিদ্যুত সরবরাহ বন্ধ থাকার কথা ছিল। কিন্তু তা হচ্ছে না।
পুরো শহরেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে বলে জানিছে হবিগঞ্জ পিডিবি। যদিও এর পুর্বে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা কথা বলা হয়েছিল। তবে কিছু কিছু এলাকায় সাময়িক সময়ের জন্য বিদ্যুৎ না ও থাকতে পারে।




















