হবিগঞ্জ সদর থানার অভিযানে মহিলাসহ সাজাপ্রাপ্ত ৮ আসামি আটক

  • প্রকাশের সময় : ২০/০৫/২০২৩ ০৩:৫৫:১৪ AM

Share
72

হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ চিরুণি অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত মহিলাসহ ৮ আসামিকে আটক করেছে। সদর থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজার নির্দেশে এসআই মমিনুল ইসলাম, সনক কান্তি দাশসহ একদল পুলিশ গত বৃহস্পতিবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত শহরসহ ঢাকা-গাজীপুরে অভিযান চালিয়ে তাদের আটক করে।

এদের মধ্যে কারো ৩ বছরের সাজা, কারো ২ বছরের, আবার কেউ পলাতক আসামি। আটকরা হল, শহরতলীর নারায়ণপুর গ্রামের মৃত নরেশ গোপের পুত্র সাজাপ্রাপ্ত আসামি তপন গোপ, তার স্ত্রী আনিতা রানী গোপ, উমেদনগর গ্রামের পলাতক আসামি মৃত সাহাবুদ্দিনের পুত্র মোশাহিদ মিয়া, দরিয়াপুর গ্রামের সফিক মিয়ার পুত দুলাল মিয়া, জলিল মিয়ার পুত্র বিলাল মিয়া, দক্ষিণ তেঘরিয়া গ্রামের মৃত নুর আলীর পুত্র ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি কুতুব আলী, দীঘলবাগ গ্রামের মৃত খালেকের পুত্র নাসির উদ্দিন, নোয়াবাদ গ্রামের আজাদ মিয়া, রাসেল তালুকদার। গত বৃহস্পতিবার বিকালেই তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়। পুলিশ জানায়, এ অভিযান তাদের নিয়মিতভাবেই চলবে। কাউকেই ছাড় দেয়া হবে না।


সিলেট প্রেস / ২০ মে ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৫-২০ ০৩:৫৫:১৪