সুনামগঞ্জে কোরবানির পশুর হাটে ষাঁড়ের গুতোয় নি হ ত ১

  • প্রকাশের সময় : ১৫/০৬/২০২৪ ০৫:০০:৩০ AM

ছবি- সিলেটপ্রেস

Share
58

কোরবানির পশুর হাটে ষাঁড়ের গুতোয় মনু মিয়া (৫৫) নামে এক কৃষকের প্রাণ গেল। নিহত মুন মিয়া সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ভোলাখালী গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে।

বৃহস্পতিবার দুপুরে জেলার সর্ব বৃহৎ কোরবানীর পশুর হাট তাহিরপুরের বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে ওই কৃষক মৃত্যু বরণ করেন।
নিহত কৃষক মনু মিয়ার পারিবারীক সুত্র জানায়, উপজেলার ভোলাখালী গ্রামের কৃষক মনু মিয়া তার সহোদর ভাই নানু মিয়ার লালিত একটি ষাঁড় বিক্রির জন্য উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে থাকা কোরবানীর পশুর হাটে নিয়ে আসেন বৃহস্পতিবার বেলা ১১টার দিকে।

দুপুরের দিকে হঠাৎ করেই ষাঁড়টি উক্তোজিত হয়ে মনু মিয়ার গোপনাঙ্গে শিং দিয়ে গুতো মাড়লে তিনি হাটেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। এরপর পরিবার ও স্বজনরা তার মরদেহ নিজ বাড়িতে নিয়ে যান।
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ নাজিম  বলেন,  কোরবানির পশুর হাটে ষাঁড় বিক্রি করতে এসে সেই ষাঁড়ের গুতোতে এক কৃষক মৃত্যু বরণ করেছেন বলে জানতে পেরেছি।


সিলেট প্রেস / ১৫ জুন ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৪-০৬-১৫ ০৫:০০:৩০