নির্বাচনী সহিংসতায়

তাহিরপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হ ত্যা র চেষ্টা এমরুলকে প্রধান আ সা মি করে ১৪ জনের বিরুদ্ধে মা ম লা

  • প্রকাশের সময় : ২৫/০৫/২০২৪ ০৭:০১:৪৪ AM

ছবি-সংগৃহীত

Share
93

উপজেলা নির্বাচন ষষ্ঠদাপ  নির্বাচন পূর্ববর্তী সহিংসতা ও পরবর্তী সহিংসতা এড়াতে  প্রশাসন কঠোরনজরদারিতে থাকলেও  বিচ্ছিন্নভাবে কিছু কিছু জায়গায় ঘটছে নানা ঘটনা। এমনই এক ঘটনা  ঘটেছে  সিলেটের সুনামগঞ্জে। 

জেলার  তাহির পুরে  নির্বাচনী সহিংসতায় পরাজিত প্রার্থীর সমর্থক  ব্যবসায়ী   আব্দুল হক কে বাজারে প্রকাশ্যে কুপিয়ে রক্তাক্ত  করা হয়েছে। এ ঘটনায় ১৪ জনের নাম  উল্লেখ করে   তাহিরপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে। শুক্রবার (২৪মে) রাত সাড়ে ১১ টায় আহত'র ছোট ভাই আব্দুল খালেক বাদী হয়ে কলাগাঁও গ্রামের মৃত জয়দর আলীর ছেলে মূলহোতা এমরুল মিয়াকে (২৯) প্রধান আসামি করে এ মামলাটি দায়ের করা হয়।

মামলায় অপর আসামিরা হলেন, একই গ্রামের নিবস্ক মিয়ার ছেলে হাবিবুর রহমান (৪৩), নজরুল ইসলাম (৩৫), মেয়ের আলী মুন্সির ছেলে আলী মিয়া (৪৭), মুসলিম উদ্দিনের ছেলে বিল্লাল মিয়া (৩৭), ফরমুজ আলীর ছেলে মুর্শিদ আলম(২৯), নুর আলম(২২), ফরিদ মিয়ার ছেলে নবী হোসেন (২৬), রজব আলী মুন্সি (৪৮), হাবিবুর রহমানের ছেলে হানিফ মিয়া (২৪), রায়হান মিয়া (২২), জম্মত আলীর ছেলে হামিদ মিয়া (৪৬), আব্দুল হামিদের ছেলে কাউসার মিয়া (২৪) ও কাঞ্চন মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৫)।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে নির্বাচনী জের ধরে  পরাজিত প্রার্থী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান (কাপ পিরিচ) এর সমর্থক আব্দুল হক কে বিজয়ী প্রার্থী, আওয়ামীলীগ নেতা আফতাব উদ্দিন (আনারস) এর সমর্থকরা কলাগাওঁ বাজারে ব্যাক্তিগত অফিসে ডুকে দাঁড়ালো দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে মারাত্মক আহত করে। গুরুতর আহত আব্দুল হক উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের চারাগাঁও সংসার পাড় গ্রামের আব্দুল বারিকের ছেলে। ঘটনার পর রাতেই মমুর্ষ অবস্থায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এমন ন্যাক্করজনক ঘটনায় এলাকায় আলোচনা সমালোচনার ঝড় বইছে। 

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দীন বলেন, গত শুক্রবার রাতে আহত'র ছোট ভাই  খালিক বাদী হয়ে তাহিরপুর থানায় ১৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। তিনি বলেন, আসামিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


সিলেট প্রেস / ২৫ মে ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
এমদাদুর রহমান চৌধুরী জিয়া

এমদাদুর রহমান চৌধুরী জিয়া

প্রকাশ: ২০২৪-০৫-২৫ ০৭:০১:৪৪