সুনামগঞ্জে সাংবাদিকদের সঙ্গে রিটার্নিং কর্মকর্তার অবহিতকরণ সভা

  • প্রকাশের সময় : ০৯/০৫/২০২৪ ০৭:০৮:৪০ AM

ছবি-প্রতিবেদক

Share
39

সুনামগঞ্জে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন (২য় ধাপ) উপলক্ষে সংবাদ সংগ্রহে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে জেলা রিটানিং কর্মকর্তার অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৯ মে) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ের আয়োজনে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সহকারী কমিশনার (তথ্য ও অভিযোগ শাখা) ফারজানা হোসেন'র সঞ্চালনায় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সংবাদ প্রকাশের বিষয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রির্টানিং অফিসার মোহাম্মদ রেজাউল করিম।

এসময় সাংবাদিকদের মধ্য থেকে বক্তব্য রাখেন, আরটিভি জেলা প্রতিনিধি বিন্দু তালুকদার, এনটিভির নিজস্ব প্রতিবেদক দেওয়ান গিয়াস চৌধুরী, মানবজমিন প্রতিনিধি এম.এ রাজ্জাক, দিপ্ত টিভি প্রতিনিধি সোহানুর রহমান, সাংবাদিক তানভীর আহমেদ প্রমুখ।


সিলেট প্রেস / ০৯ মে ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৪-০৫-০৯ ০৭:০৮:৪০