তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে আফতাব উদ্দিন

  • প্রকাশের সময় : ০৮/০৫/২০২৪ ০৫:৫২:১৭ AM

ছবি-সংগৃহীত

Share
80

আসন্ন তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন। ইতিমধ্যে তিনি ভোটারদের কাছে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন।

আফতাব উদ্দিন  বলেন, আমি বিগত দিনগুলোতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম। বাদাঘাটের জনগণ সহ তাহিরপুরবাসীর পাশে বিগত দিনে ও ছিলাম এবং আগামী দিনে ও থাকবো। জনগন ও আমার পাশে থাকবে ইনশাআল্লাহ। আমি নির্বাচিত হইলে বর্তমান সরকারের উন্নয়নে ধারা অব্যহত রাখবো।সুষম বন্টনের মাধ্যমে আধুনিক উপজেলা গড়ে তুলবো। চেয়ারম্যান পদে সৎ মেধাবী ও তরুণদের আইকন যোগ্য প্রার্থী হিসাবে ব্যাপক সাড়াও পেয়েছেন তিনি।

তিনি আরো বলেন, উপজেলার ৭ টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড পর্যায়ে থেকে স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি, উপজেলার সকল ইউনিটের নেতাকর্মীদের সাথে যোগাযোগ আছে, সকলে আমার জন্য কাজ করে। বিভিন্ন ইউনিয়নে সাধারণ মানুষের আত্মার ঠিকানা হয়ে উঠেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুক সহ বিভিন্ন প্রচরনায় মাধ্যমে উপজেলা চেয়ারম্যান হিসাবে দেখতে চাই, আলোচনা শীর্ষে রয়েছেন বলে গুঞ্জন রয়েছে। তিনি আনারস প্রতীকে সবার কাছে ভোট প্রার্থনা করেন।


সিলেট প্রেস / ০৮ মে ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৪-০৫-০৮ ০৫:৫২:১৭