শান্তিগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নারী ও শিশু নিহত

  • প্রকাশের সময় : ০৬/০৪/২০২৪ ০৫:৪৪:১১ AM

ছবি-সংগৃহীত

Share
58

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।

শুক্রবার (০৫ এপ্রিল) রাতে উপজেলার জয়কলস ইউনিয়নের গাগলী এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দিরাই উপজেলার তলবাউশি গ্রামের শামসুন্নাহার বেগম (৬৫) ও একই গ্রামের বাসিন্দা জান্নাত (১৩)। সম্পর্কে তারা দাদী-নাতনি ছিলেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, রাতে সুনামগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে দিরাই উপজেলায় যাওয়ার পথে হঠাৎ করে প্রচন্ড বৃষ্টি শুরু হয়। এসময় চার যাত্রীবাহী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে ঘটনাস্থলেই নিহত হন শামসুন্নাহার। এছাড়াও মোটরসাইকেলে থাকা অন্য আরোহীদের স্থানীয়রা সেখান থেকে উদ্ধার করে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় জান্নাতের মৃত্যু হয়।


সিলেট প্রেস / ০৬ এপ্রিল ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৪-০৪-০৬ ০৫:৪৪:১১