শাল্লায় ২য় বর্ষ বীর মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ২৫/০৩/২০২৪ ০৭:৫৬:০২ AM

Share
46

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ও শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে সুনামগঞ্জের শাল্লায় ২য় বর্ষ বীর মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মার্চ) শাল্লার গিরিধর উচ্চ বিদ্যালয়ে বীর মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন পরিষদের উদ্যোগে  এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।


৬ষ্ঠ থেকে ১০ম শ্রেনীর মোট ৩৩৭জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে।


অংশগ্রহণকারীদের মধ্য থেকে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেনীর ৩জন করে মোট ১৫জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় বৃত্তি লাভ করেন। 

 

বৃত্তি পরীক্ষা আয়োজক কমিটি জানায়, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পরবর্তীতে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরস্কার প্রদান করা হবে। বীর মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন পরিষদের উদ্যোগে বিগত ২০২৩ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে এই বৃত্তি পরীক্ষা।


সিলেট প্রেস / ২৫ মার্চ ২০২৪ইং/এএ


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৪-০৩-২৫ ০৭:৫৬:০২