ভারত থেকে কয়লা আনতে গিয়ে সুড়ঙ্গে ২ জনের মৃত্যু

  • প্রকাশের সময় : ১৯/০৩/২০২৪ ০২:৪৯:০৯ AM

ছবি-সংগৃহীত

Share
35

সুনামগঞ্জের তাহিরপুরের ভারত সীমান্তে সুড়ঙ্গ থেকে চোরাইপথে কয়লা আনতে গিয়ে খায়রুল ইসলাম ও মুখলেস মিয়া নামের দুই তরুণের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মার্চ) রাত দশটার দিকে সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তবর্তী ট্যাকেরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত দুজন তাহিরপুর উপজেলার শ্রীপুর (উত্তর) ইউনিয়নের সীমান্তবর্তী লাকমা গ্রামের বাসিন্দা।


পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৮ মার্চ) সন্ধ্যার পর ১০/১২ জনের একটি দল ট্যাকেরঘাট সীমান্তে বিজিবির চোখ ফাঁকি দিয়ে চোরাইপথে ভারত থেকে কয়লা আনতে যায়। রাত দশটার দিকে পুরোনো একটি কয়লার সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করলে সেখানে মাটি ও পাথর চাপায় দুইজন মারা যান। 


এ বিষয়ে তাহিরপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দীন বলেন, সোমবার রাতে অবৈধভাবে সীমান্তের ওপার থেকে ভারতীয় পাহাড়ের সুড়ঙ্গ থেকে কয়লা ও পাথার আনতে যায় কয়েকজন তরুণ। এসময় মাটি ও পাথর চাপায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।


সিলেট প্রেস / ১৯ মার্চ ২০২৪ইং/এএ


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৪-০৩-১৯ ০২:৪৯:০৯