জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালন

  • প্রকাশের সময় : ০৭/০৩/২০২৪ ০৭:৩৫:৪৪ AM

জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালন

Share
50

সুনামগঞ্জের জগন্নাথপুরে ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ৭ মার্চ বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন, জাতির পিতার সেই কালজয়ী ৭ মার্চের ভাষণ সম্প্রচার, জাতির পিতার রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল, আলোচনাসভা, শিক্ষার্থীদের  মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সহ দিন ব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। দিনের শুরুতে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন জগন্নাথপুর উপজেলা প্রশাসন, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ ও আওয়ামীলীগ। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলামের সভাপতিত্বে ও ধীরেন্দ্র সূত্রধরের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর-শান্তিগঞ্জ সার্কেল) শুভাশীষ ধর, উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল কাইয়ূম, সাবেক ডেপুটি কমান্ডার আবদুল হক, বীর মুক্তিযোদ্ধা আছলম উল্লাহ, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সাবেক যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মাসুম বিল্লাহ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মিজানুর রশীদ চৌধুরী, উপজেলা সমবায় কর্মকর্তা রাজমনি সিংহ, উপজেলা মহিলা অধিদপ্তরের প্রশিক্ষক উনু মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা অরূপ সরকার, হাবিবুর রহমান, আজিজ মিয়া প্রমূখ। এতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর রূহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা জুবায়ের আহমদ।


সিলেট প্রেস / ০৭ মার্চ ২০২৪


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৪-০৩-০৭ ০৭:৩৫:৪৪