দোয়ারাবাজারে মুক্তিযোদ্ধা বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষার হলে ছেলে

  • প্রকাশের সময় : ১৬/০২/২০২৪ ০৪:৪৫:৪৪ AM

ছবি- সংগৃহীত

Share
74

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় বসেছে অনিক হাসান। সে স্থানীয় সমুজ আলী স্কুল অ্যান্ড কলেজের এবারের এসএসসি পরীক্ষার্থী।


জানা যায়, বুধবার রাতে বার্ধক্যজনিত জনিত কারণে এসএসসি পরীক্ষার্থী অনিক হাসানের পিতা বীর মুক্তিযোদ্ধা সামছুল হক (৭৫) উপজেলার বোগলাবাজার ইউনিয়নের কবিরনগর গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।


বৃহস্পতিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ফজলে রব্বানী চৌধুরীর উপস্থিতিতে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সামছুল হকের লাশ দাফন করা হয়।


সমুজ আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অসীম মোদক বলেন, অনিক হাসান তার বাবার মৃত লাশ বাড়িতে রেখেই বৃহস্পতিবার এসএসসির প্রথম পরীক্ষায় অংশ নেয়।


সিলেট প্রেস / ১৬ ফেব্রুয়ারি ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৪-০২-১৬ ০৪:৪৫:৪৪