জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন

  • প্রকাশের সময় : ২৪/০১/২০২৪ ০৭:১৪:২৭ AM

ছবি- সংগৃহীত

Share
55

উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপিট জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলা সমাজসেবা অফিসার সাব্বির সারোয়ারের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তীর সঞ্চালনায় জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের  হল রুমে জরুরী সভার আয়োজন করা হয়। 


উক্ত সভায় অভিভাবক সদস্য মতিউর রহমানের প্রস্তাবে ও সংরক্ষিত মহিলা সদস্য সুমতি তালুকদার জসিম উদ্দিন তালুকদার কে সভাপতি পদে সমর্থন করেন। 


সভায় পরিচালনা  কমিটির দশজন সদস্যর উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে জসিম উদ্দিন তালুকদার কে সভাপতি হিসাবে মনোনীত করা হয়। উল্লেখ্য জসিম উদ্দিন তালুকদার উপজেলার নয়াহালট গ্রামের মরহুম আব্দুল হান্নান তালুকদারের তৃতীয় ছেলে। 


সিলেট প্রেস / ২৪ জানুয়ারি ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
আব্দুল্লাহ আল মামুন, জামালগঞ্জ

আব্দুল্লাহ আল মামুন, জামালগঞ্জ

প্রকাশ: ২০২৪-০১-২৪ ০৭:১৪:২৭