তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী অমল কান্তি কর

  • প্রকাশের সময় : ২১/০১/২০২৪ ০৮:২৬:৫১ AM

ছবি- সংগৃহীত

Share
60

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর। 


সম্প্রতি অমল কান্তি কর কে ঘিরে নেতাকর্মীরা উজ্জীবিত। ছাত্র রাজনীতির মধ্যদিয়ে আওয়ামী লীগের রাজনীতি শুরু করেন তিনি। আন্দোলন সংগ্রামে রাজপথের লড়াকু সৈনিক হিসেবে তিনি পরিচিত। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের হাইকমান্ড তাকে মনোনীত করবে বলে আশাবাদী তিনি ও তার সমর্থকরা।


অমল কান্তি কর জন্মগত ভাবে আওয়ামী লীগের সমর্থক। তার পিতা মৃত বাদল চন্দ্র কর মহান মুক্তিযুদ্ধের সময় ট্যাকেরঘাট সাব সেক্টরে পল্লী চিকিৎসক হিসেবে সেবা প্রদান করেন। তাছাড়া তার পিতামহ জ্ঞানেন্দ্র নাথ কর, তারিনী মোহন কর ও শৈলেন্দ্র নাথ কর ১৯৭১ সালের ২১ শে আগষ্ট পাক হানাদার বাহিনী দ্বারা গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। তাদের স্মৃতির উদ্দেশ্যে একটি স্মৃতির উদ্দেশ্যে একটি স্মৃতি ফলক স্থাপিত হয়েছে এবং জ্ঞানেন্দ্র নাথ করের নামে ঢাকা কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা জাদুঘরে নাম রয়েছে। 


চার দলীয় বিএনপি জোট সরকারের আমলে অমল কান্তি কর এর বাড়িতে অগ্নি সংযোগ ও দোকানপাট লুট করা হয়। তার কিছুদিন পরেই তাকে গ্রেফতার করা হয়৷ তখন তিনি ১ মাস ২ দিন কারাবরণ করেন। 


সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর বলেন, আমি দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে আসছি। ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে শুরু করে জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত  দলের মনোনীত প্রার্থীর পক্ষে সবসময় কাজ করেছি। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনেও ঐক্যবদ্ধ ভাবে নৌকার পক্ষে কাজ করেছি, এবং বিজয় নৌকার হয়েছে।


তিনি আরও বলেন, দলের জন্য কারাবরণ করেছে। আমি আশাবাদী দল আমাকে মূল্যায়ন করবে। আমি দলীয় নমিনেশন পেলে তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান হিসেবে বিজয় নিয়ে আসবো।


সিলেট প্রেস / ২১ জানুয়ারি ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৪-০১-২১ ০৮:২৬:৫১