দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে এগিয়ে রয়েছে নৌকার প্রার্থী ড. মোহাম্মদ সাদিক এবং পিছিয়ে রয়েছেন জাতীয় পার্টির প্রার্থী পীর ফজলুর রহমান।
রোববার (৭ জানুয়ারি) বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণ পরই গণনা শুরু হয়।
এতে দেখা যায়, সুনামগঞ্জ-৪ আসনের ১১২টি কেন্দ্রের মধ্যে ৭৬টি কেন্দ্রের ফলাফলে ৬০ হাজার ৭৩৯ ভোট পেয়েছেন মোহাম্মদ সাদিক। তার নিকটবর্তী পীর ফজলুর রহমান পেয়েছেন ২০ হাজার ২৫২ ভোট। এই আসনে মোট ভোটার ৩ লাখ ৪৮ হাজার ৩২৯ জন।




















