সুনামগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে প্রাণ গেলো অপর বন্ধুর

  • প্রকাশের সময় : ২৫/০৪/২০২৩ ১১:২৯:৪৯ AM

Share
53

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বন্ধু  সোহেল মিয়া ছুরিকাঘাতে অপর বন্ধু তাজুদ আলী (৪০) নিহত হয়েছে। নিহত তাজুল দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের আহমদনগর কাটাখালী গ্রামের মৃত আগন আলীর ছেলে।

সোমবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৯টায় উপজেলার সুরমা ইউনিয়নের কাটাখালী বাজারে ঘটনাটি ঘটে।

এ ঘটনায় পুলিশ ঘাতক সোহেল মিয়াকে আটক করেছে। সে একই উপজেলার মান্নারগাও ইউনিয়নের কদমতলী গ্রামের রিপাত আলীর ছেলে।

স্থানীয় এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ  জানায়, সোহেল মিয়া ও তাজুদ আলী (৪০) দুজন একে অপরের ঘনিষ্ঠ বন্ধু এবং দুজন মিলে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মদ ও গাজা ভারত থেকে অবৈধভাবে এনে ব্যবসা করত। সোহেলের ভগ্নিপতি সুরমা ইউপির নোয়াগাও গ্রামের মমশ্বর আলীর ছেলে সেলিম মিয়া ও সুরমা ইউপির কদমতলী গ্রামের আব্দুল খালিকের ছেলে জুয়েল মিয়ার সাথে ব্যবসার টাকা নিয়ে বিরোধ চলে আসছিল।

সোমবার রাতে মাদক ব্যবসার লেনদেনের টাকা নিয়ে রাতে কাটাখালী বাজারে প্রথমে কথা কাটাকাটির এক পর্যায়ে সোহেল,সেলিম ও জুয়েল তাদের হাতে থাকা ছুরি দিয়ে বন্ধু তাজুদের পেঠেসহ বিভিন্ন স্থানে আঘাত করে গুরুত্বতর আহত করে। পরে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পর রাত ১১টায় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। 

এদিকে ঘাতক সোহেল মিয়া (৪০) কেও আহত অবস্থায় সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে আসায় পর দায়িত্বরত পুলিশ তাকে আটক করে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। বর্তমানে সেলিম ও জুয়েল ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ওসি দেব দুলাল ধর নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


সিলেট প্রেস / ২৫ এপ্রিল ২০২৩/ আ


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৩-০৪-২৫ ১১:২৯:৪৯