জামালগঞ্জ উপজেলায় রাজস্ব খাতের ২০২৩-২৪ অর্থবছরের আওতায় সুরমা নদী, পাগনার হাওররে প্লাবনভূমি এবং তিনটি আশ্রয়ণ প্রকল্পে রুই জাতীয় ৪০০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
গতকাল বিকেলে উপজেলার লঞ্চ ঘাট ও পাগনার হাওরে পোনা মাছ অবমুক্ত করেন, উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদ রানা।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তনুকা ভৌমিক, মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, জেলা মৎস্য অফিসারের প্রতিনিধি দোয়ারা বাজার উপজেলা মৎস্য অফিসার তুষার কান্তি বর্মন, উপজেলা মৎস্য অফিসার মোঃ কামরুল হাসান , সমবায় অফিসার লিপি রাণী, প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সহ জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আব্দুল্লাহ আল মামুন, জামালগঞ্জ




















