তাহিরপুরে ১৪ লক্ষাধিক টাকার ভারতীয় চিনিসহ নৌকা আটক

  • প্রকাশের সময় : ২০/০৮/২০২৩ ০২:৪৬:৫৩ AM

Share
54

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তের চোরাই পথে আনা ১৭০বস্তা ভারতীয় চিনিসহ একটি ষ্টিলবডি নৌকা আটক করেছে বিজিবি।রবিবার (২০ আগষ্ট) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টাঙ্গুয়ার হাওর থেকে বীরেন্দ্র নগর বিওপির নায়েব সুবেদার শহিদুল ইসলামের নেতৃত্বে টহল দল আটক করে। 

সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্ত  বীরেন্দ্র নগর বিওপির নায়েব সুবেদার শহিদুল ইসলাম চিনিসহ নৌকা আটকের সত্যতা নিশ্চিত করে জানান, রাতে টাঙ্গুয়ার হাওরে অভিযান চালিয়ে ১৭০বস্তা চিনি,একটি ভিবো মোবাইল ফোন ও দুটি সিম জব্দ করা হয়েছে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা নৌকাটি ফেলে পালিয়ে যায়। আটককৃত মালামালের সিজার মূল্য নির্ধারন করা হয়েছে ১৪ লক্ষ ১৯ হাজার পাচশত টাকা। এই বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।


সিলেট প্রেস / ২০ আগস্ট ২০২৩/এএ


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৮-২০ ০২:৪৬:৫৩