পর্যটকসহ টাঙ্গুয়ার হাওরে ডুবল প্রমোদতরী

  • প্রকাশের সময় : ২৬/০৭/২০২৩ ০৭:৪৯:০৯ AM

Share
51

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী একটি হাউজবোটের ধাক্কায় অপর একটি হাউজবোট ডুবে গেছে।

বুধবার (২৬ জুলাই) দুপুরে হাওরের গোলাবাড়ি খেয়াঘাট এলাকায় হাউজবোট জলতরঙ্গের আঘাতে স্বপ্ন নামের হাউজবোটটি ডুবে যায়।

হাউজ বোট স্বপ্নের ম্যানেজার আবুল হোসেন শান্ত গণমাধ্যমকে জানান, জলতরঙ্গ হাউজবোট নিয়ন্ত্রণ হারিয়ে স্বপ্ন হাউজবোটের পেছনের দিকে ধাক্কা দেয়। এতে স্বপ্ন হাউজবোটের তলদেশ ফেটে টাঙ্গুয়ার হাওরের গোলাবাড়ি খেয়াঘাট এলাকায় ডুবে যায়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, হাউজ বোটের পর্যটকরা নিরাপদে সাঁতার কেটে নদীর তীরে উঠে আসেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


সিলেট প্রেস / ২৬ জুলাই ২০২৩/এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৭-২৬ ০৭:৪৯:০৯