জামালগঞ্জে মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়

  • প্রকাশের সময় : ২৪/০৭/২০২৩ ০১:১৭:১৯ AM

Share
78

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষে " নিরাপদ মাছে ভরবো দেশ - গড়বো স্মার্ট বাংলাদেশ " এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালগঞ্জে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে গৃহীত কার্যক্রম বিষয়ে প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময় করা হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর এর আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মতবিনিময় অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানার সভাপতিত্বে ও মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাবেক সভাপতি ওয়ালী উল্ল্যাহ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। প্রান্তিক মৎস্যচাষীদের মধ্যে বক্তব্য রাখেন, আবু সায়েম প্রমূখ। 

এসময় উপস্থিত ছিলেন, প্রান্তিক মৎস্যচাষী ও মৎস্যজীবীবৃন্দ। 



সিলেট প্রেস / ২৪ জুলাই ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
আব্দুল্লাহ আল মামুন, জামালগঞ্জ

আব্দুল্লাহ আল মামুন, জামালগঞ্জ

প্রকাশ: ২০২৩-০৭-২৪ ০১:১৭:১৯