শান্তিগঞ্জে নৌকা থেকে পড়ে জেলের মৃত্যু

  • প্রকাশের সময় : ২১/০৭/২০২৩ ০৩:১১:৪৪ AM

Share
50

সুনামগঞ্জের শান্তিগঞ্জে উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে প্রচন্ড ঢেউয়ের মধ্যে নৌকা থেকে পড়ে মনু মিয়া (৫৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ জুলাই) উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের জীবদাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জেলে জিবদাড়া কুড়িয়ারপাড় গ্রামের মৃত আক্কল আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ জানা যায়, শুক্রবার সকালে হাওরে মাছ ধরতে যান মনু মিয়া। মাছ ধরার একপর্যায়ে হঠাৎ হাওরে প্রচন্ড ঢেউয়ের কবলে পড়ে নৌকা থেকে পড়ে যান তিনি।

খবর পেয়ে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে ২ ঘন্টা পর মনু মিয়াকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী বলেন, হাওরে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে মনু মিয়া নামের এক জেলের মৃত্যু হয়েছে। মরদেহ সুরতহালের ব্যবস্থা করা হচ্ছে।


সিলেট প্রেস / ২১ জুলাই ২০২৩/এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৭-২১ ০৩:১১:৪৪