টাঙ্গুয়া হাওরে পর্যটক নিখোঁজ, আহত ২

  • প্রকাশের সময় : ২১/০৭/২০২৩ ০৩:০১:১৫ AM

Share
52

সুনামগঞ্জের তাহিরপুরে পর্যটকবাহী নৌকা বিদ্যুতায়িত হয়ে এক পর্যটক নিখোঁজ ও দুইজন গুরুতর আহত হয়েছে। নিখোঁজ পর্যটকের নাম জামরুল মিয়া (৪৫)। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার বারই গ্রামের হারুনুর রশিদের ছেলে। 

বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গুয়ার পাড়ের তরং শ্রীপুর গ্রামে নৌকা ভিড়ানোর সময় বিদ্যুতের তারে নৌকা লেগে নৌকাটি বিদ্যুতায়িত হয়। সে সময় পর্যটকরা তাৎক্ষণিক পানিতে নেমে সাঁতার কেটে পাড়ে ওঠার চেষ্টা করে। পরে সবাই পাড়ে উঠলেও জামরুলের কোনো খোঁজ পাওয়া যায়নি।

জানা যায়, এদিন সকালে ওই নৌকায় একসঙ্গে ১৭ জন পর্যটক টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসেছিলেন।

তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন জানান, তিনি রাত ১২টা পর্যন্ত ঘটনাস্থলে ছিলেন। সে সময় পর্যন্ত খোঁজাখুঁজি করেও নিখোঁজ জামরুলের খোঁজ পাওয়া যায়নি।


সিলেট প্রেস / ২১ জুলাই ২০২৩/এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৭-২১ ০৩:০১:১৫