জামালগঞ্জ উপজেলা মুক্তিযোদ্বা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল হাসিম মারা গেছেন।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার দক্ষিণ কামলাবাজ গ্রামের নিজ বাড়িতে তিনি মৃত্যু বরণ করেন।
পরে দুপুর ২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার উপস্থিতিতে জামালগঞ্জ থানা পুলিশের নেতৃত্বে জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ, বীর মুক্তিযোদ্ধাগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানাজা নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধাকে গ্রামের কবর স্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
আব্দুল্লাহ আল মামুন, জামালগঞ্জ




















