জামালগঞ্জ উপজেলায় অবৈধভাবে জাল দিয়ে মাছ নিধন বন্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার পাগনার হাওড়ে অভিযান পরিচালনা করে দুইটি বড় কুনাজাল ও ১১০০ কিরনমালা চাই জব্দ এবং ৫০০ টাকা জরিমানা করা হয়।
জব্দকৃত জাল ও কিরণমালা চাই লক্ষ্মীপুর ব্রিজের পাশে জনসম্মুখে পোড়ানো হয় । অভিযান পরিচালনা করেন , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তনুকা ভৌমিক। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার (অতিরিক্ত দ্বায়িত্ব) মোঃ কামরুল হাসান, থানার এস আই প্রণয় সরকার সহ সঙ্গীয় ফোর্স ।
উপজেলা মৎস্য অফিসার (অতিরিক্ত দ্বায়িত্ব ) জানান, পাগনার হাওরে কোনাজাল ও কিরণমালা চাই দিয়ে অবৈধভাবে দেশীয় মাছের পোনা নিধন করার খবর পাই। তাৎক্ষণিক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্যার কে নিয়ে অভিযানে যাই। কয়েক ঘণ্টার অভিযানে দুইটি কুনাজাল ও ১১০০ কিরণমালা চাই জব্দ এবং ৫০০ টাকা জরিমানা করা হয়।
জব্দকৃত জাল ও চাই লক্ষীপুর ব্রিজে স্থানীয় জনসাধারণের সামনে পোড়ানো হয়। হাওরের মাছ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।
আব্দুল্লাহ আল মামুন, জামালগঞ্জ




















