ফ্যামিলি কার্ড বিতরণ করতে ১৭ জুন মৌলভীবাজার আসছেন প্রধানমন্ত্রী

  • প্রকাশের সময় : ০৯/০৬/২০২৬ ০৫:১১:৩০ PM

Share
16

ফ্যামিলি কার্ড সম্প্রসারণ কার্যক্রম (৩য় পর্যায়) উদ্বোধন করতে আগামী ১৭ জুন মৌলভীবাজারের শ্রীমঙ্গল আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপজেলার মির্জাপুর ইউনিয়নের সুইলপুর মৌজায় প্রাথমিকভাবে ১৮৪ জন সুবিধাবঞ্চিত ব্যক্তির তালিকা করা হয়েছে। তাদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিতে প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল ও রাজনগর উপজেলা সফরে আসবেন।

তথ্য যাচাই-বাছাই করতে উপজেলা প্রশাসনের ১২ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। কোনো স্বাবলম্বী ব্যক্তি তালিকায় থাকলে তাকে বাদ দেওয়া হবে।

দুর্গম এলাকা হওয়ায় কার্ড বিতরণের জন্য বিকল্প স্থান হিসেবে ভিক্টোরিয়া হাই স্কুল মাঠ প্রস্তুত রাখা হয়েছে। তবে চূড়ান্ত স্থান নির্বাচন করবেন প্রধানমন্ত্রীর অগ্রবর্তী টিম (এসএসএফ)।


সিলেট প্রেস / এফ কে


কমেন্ট বক্স
নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশ: ২০২৬-০৬-০৯ ১৭:১১:৩০