বাহুবলে ট্রাক–পিকআপ সং ঘ র্ষে দুইজন নি হ ত

  • প্রকাশের সময় : ০২/১২/২০২৫ ০৭:১৪:০২ PM

Share
40

হবিগঞ্জের বাহুবল উপজেলায় সিলেট–ঢাকা মহাসড়কে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার মৌচাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন—পিকআপ চালক আশরাফুল মুক্তাকিম এবং সবজি ব্যবসায়ী লিটন গাজী (৫৫)। আশরাফুলের বাড়ি সিলেটে, আর লিটন গাজীর বাড়ি কিশোরগঞ্জে।


শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, বিভিন্ন পণ্যবোঝাই সিলেটগামী একটি পিকআপ মৌচাক এলাকায় পৌঁছালে বিপরীতমুখী বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক আশরাফুলের মৃত্যু হয়।


খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত চালক-সহকারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। গুরুতর আহত অবস্থায় সবজি ব্যবসায়ী লিটন গাজীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।


দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত ট্রাক ও পিকআপ সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।


এ বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান বলেন, নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর মহাসড়ক দ্রুত স্বাভাবিক করা হয়েছে।


সিলেট প্রেস / সিলেট প্রেস/ এএ


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৫-১২-০২ ১৯:১৪:০২