অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসন। গতকাল রোববার বিকেলে জয়নগর বাজারের পূর্বদিকে সুরমা নদীর পাড়ে পরিচালিত এক অভিযানে স্তুপ করে রাখা আনুমানিক ১০ লাখ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। সুনামগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আদিত্য পাল এই অভিযান পরিচালনা করেন। জব্দকৃত বালুর বর্তমান বাজার মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা বলে জানা যায়।
সহকারী কমিশনার (ভূমি) আদিত্য পাল জানান, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সিলেটপ্রেস প্রতিবেদক




















