হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামে সুমন মিয়া (৩০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি ওই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
শনিবার বিকেলে নিজ বাড়ির ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমন মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, নেশাজনিত বিষণ্নতা থেকেই তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ উল্ল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আলমগীর কবির, মাধবপুর হবিগঞ্জ




















