গতকাল ০৫,জুলাই সকালে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানাধীন মাধবপুর পৌরসভার মা মনি হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১০৮ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
অভিযানটি পরিচালনা করেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদ উল্ল্যাহ-এর নেতৃত্বে এসআই সাইদুর রহমান, এসআই শাহানুর রহমান ও সঙ্গীয় ফোর্স। গাঁজাগুলো বিশেষভাবে প্যাকেটজাত অবস্থায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, মাদককারবারিরা অভিযান টের পেয়ে গাঁজার চালান ফেলে পালিয়ে যায়। এ বিষয়ে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মাধবপুর থানার ওসি সহিদ উল্ল্যাগ জানান, মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে এবং এর পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
আলমগীর কবির, মাধবপুর হবিগঞ্জ




















