মাধবপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইল চেয়ার বিতরণ

  • প্রকাশের সময় : ০২/০৭/২০২৫ ০৭:৫৪:০৫ PM

Share
92

হবিগঞ্জে মাধবপুরে ১৫ জন অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে মাধবপুর উপজেলা পরিষদ ভবনের সামনে উপজেলা প্রশাসন এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, আয়োজনে  এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ বিন কাশেম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন বয়সের ১৫জন শারীরিক প্রতিবন্ধী নারী- পুরুষ- শিশুর মধ্যে একটি করে হুইল চেয়ার বিতরণ করেন।

এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মুজিবুল ইসলাম, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ফারজানা বিনতে মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধবপুরে সভাপতি সিরাজুল ইসলাম তানজিল,প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিস সহকারী মোঃ ইকবাল হোসেন খাঁন, মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।


সিলেট প্রেস / ০২ জুলাই ২০২৫/ এফ কে


কমেন্ট বক্স
আলমগীর কবির, মাধবপুর হবিগঞ্জ

আলমগীর কবির, মাধবপুর হবিগঞ্জ

প্রকাশ: ২০২৫-০৭-০২ ১৯:৫৪:০৫