মাধবপুর উপজেলা পরিষদের (এডিপি) বরাদ্দে হতে একটি করে নতুন সেলাই মেশিন পেয়েছেন সমাজে নানাভাবে পিছিয়ে থাকা অচ্ছল ও দু:স্থ পরিবারের ১৬ নারী। গ্রামীণ জনপদে ঘরে বসে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে মাধবপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এমনটি আয়োজন করেন।
বুধবার (২ জুলাই ) সকালে উপজেলা নিবার্হী অফিসার কার্যালয়ে এসব অচ্ছল নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিয়েছেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নিবার্হী অফিসার মোঃ জাহিদ বিন।
এ সময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম, উপজেলা প্রকৌশলী রেজাউল নবী সহ প্রমুখ।
আলমগীর কবির, মাধবপুর হবিগঞ্জ




















