মাধবপুর উপজেলার বেজুড়ায় যাত্রীবাহী বাস কাঁঠালবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক লিটন মিয়া (৪১) নিহত হয়েছেন।
মঙ্গলবার (১ জুলাই) বেলা ৩ টার সময় ঢাকা সিলেট মহাসড়কের বেজুড়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাস ও কাঁঠালবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক লিটন ঘটনাস্থলেই নিহত হন।লিটন মিয়া হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পশ্চিস জাহিদপুর গ্রামের দিলাওর মিয়ার ছেলে।
আহতরা হলেন রানু বেগম(৪৫), মোঃ ছিদ্দিক(৫০) বেদন ভুঁইয়া (৫৫) জীবন রায়(২২) গুপ্ত লাল দাস(৬৮), সোহেল(২০) মিনা সরকার (৪৫)সহ ১৪ জন আহত হয়। একজন কে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি)
শুভ রঞ্জন চাকমা জানান, টিআর পরিহনের একটি যাত্রবাহী বাস (ঢাকা মেট্রো ব ১৫-৭৯৩৪) ও সিলেটগামী একটি কাঁঠালবাহী পিকআপ ভ্যান এর মধ্যে (ঢাকা মেট্রো ন ১৯-৭৩২৪) ঢাকা সিলেট মহাসড়কের বেজুড়া নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হলে পিকআপ ভ্যানের চালক লিটন ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।নিহতের লাশ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি শুভ রঞ্জন চাকমা।
আলমগীর কবির, মাধবপুর হবিগঞ্জ




















