মাধবপুরে সেনা অভিযানে মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশের সময় : ২৫/০৬/২০২৫ ০৪:১৬:২৪ PM

Share
91

হবিগঞ্জের মাধবপুর সেনা ক্যাম্পের সেনা সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজাসহ মাদক ব্যবসায়ী   মোঃ শাহ আলম (৪২)কে আটক করেছে।বুধবার সকাল  ৮ টা ৪০ মিনিটে উপজেলার নোয়াপাড়া গ্রামে শাহ আলমের বাড়িতে অভিযান করে সেনা সদস্যরা। 

এ সময় তার বাড়ি থেকে২৫০ পিস ইয়াবা, ৬০০ গ্রাম গাজা নগদ টাকা ১ লক্ষ ৬৬ হাজার ৫০০ টাকা উদ্বার করা হয়।শাহ আলম নোয়াপাড়া গ্রামের আব্দুল হাসিমের ছেলে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ( ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় ধৃত শাহ আলমের বিরুদ্ধ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন বাদি হয়ে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।পুলিশ ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে হবিগঞ্জ বিচারিক আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিচারকের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।


সিলেট প্রেস / ২৫ জুন ২০২৫/ এফ কে


কমেন্ট বক্স
আলমগীর কবির, মাধবপুর হবিগঞ্জ

আলমগীর কবির, মাধবপুর হবিগঞ্জ

প্রকাশ: ২০২৫-০৬-২৫ ১৬:১৬:২৪