মাধবপুরে শাকসবজি, ধান বীজ, গাছের চারা ও সার বিতরণ

  • প্রকাশের সময় : ২৪/০৬/২০২৫ ০৭:৪৬:৫২ PM

Share
59

মাধবপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে শাকসবজির বীজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে ফলমূলের চারা বিতরণ করেছে কৃষি বিভাগ।মঙ্গলবার (২৪ জুন) সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ বিন কাশেম।কৃষি কর্মকর্তা সজীব সরকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইমরুল হাসান,নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাধবপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ সাংবাদিক ও মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি প্রমুখ।

অনুষ্টানে ২ শ জন কৃষকের মাঝে বিভিন্ন শাকসবজির বীজ ও লেবু ও তাল,আম,নিম, বেল, জাম ও কাঁঠালের  চারা,  বিতরণের পাশাপাশি কয়েকটি শিক্ষা ১ হাজার ৫ শ জনের মাঝে জৈব সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার জানান, একই সাথে ২হাজার ২৫০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি আমন বীজ ও ১০ কেজি করে এমওপি ও ডিএপি সার বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করেন প্রধান অতিথি। 


সিলেট প্রেস / ২৪ জুন ২০১৫/ এফ কে


কমেন্ট বক্স
আলমগীর কবির, মাধবপুর হবিগঞ্জ

আলমগীর কবির, মাধবপুর হবিগঞ্জ

প্রকাশ: ২০২৫-০৬-২৪ ১৯:৪৬:৫২