মাধবপুরে মোবাইল কোর্টে ১ মাসের কারাদণ্ড

  • প্রকাশের সময় : ২৩/০৬/২০২৫ ১১:০৯:২০ PM

Share
50

মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবহনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে  আমির হোসেন নামের এক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।আমির হোসেন চৌমুহনী ইউনিয়নের জয়পুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে। সোমবার (২৩ জুন) বিকালে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ বিন কাশেম।এসময় চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ উপস্থিত ছিলেন। 

সূত্র জানায় চৌমুহনীর বড়জ্বালার কাছ থেকে অবৈধভাবে মাটি উত্তোলণ ও পরিবহন করে আসছিল আমির হোসেন। এ বিষয়টি মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ বিন কাশেমের গোচরে আসলে তিনি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ওই ব্যক্তিকে মাটি ও বালু ব্যবস্থাপনা আইনে এই দন্ডাদেশ প্রদান করেন।

ইউএনও মোঃ জাহিদ বিন কাশেম জানান অবৈধ মাটি ও বালু উত্তোলণ বন্ধে প্রশাসন বদ্ধপরিকর।


সিলেট প্রেস / ২৩ জুন ২০১৫/ এফ কে


কমেন্ট বক্স
আলমগীর কবির, মাধবপুর হবিগঞ্জ

আলমগীর কবির, মাধবপুর হবিগঞ্জ

প্রকাশ: ২০২৫-০৬-২৩ ২৩:০৯:২০