মাধবপুরে সেনা অভিযানে মদসহ নারী আটক

  • প্রকাশের সময় : ০৬/০৬/২০২৫ ০৩:২৭:৫২ AM

Share
63

হবিগঞ্জেের মাধবপুর উপজেলার গোয়ালনগর শামীম হোসেনের বাড়িতে হবিগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহায়তায় সেনা অভিযানে সুরুজ বানু (৫৬) নামে এক নারীকে আটক করেছে।

শুক্রবার সকল সাড় ১০ টায় সেনাবাহিনী এ অভযান করেন।    

এ সময় মাদক ব্যবসায়ী  শামীম হোসেন (২৩)  অভিযান আচ করতে পেরে সোনাই নদীতে ঝাপ দিয়ে পালিয়ে যায়। এ সময় মাদক ব্যবসায়ী শামীম মিয়া তল্লাশি করে ৪০ বোতল হুইস্কি, ৩ বোতল ভোদকা মদের বোতল,সহ দেশীয় অস্ত্র একটি মোটরসাইকেল জব্দ করা হয়।মাদকের সাথে জড়িত থাকার অভিযোগে শামীমের মা সুরুজ বানুকে আটক করা হয়।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান,এ ঘটনায় মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে।


সিলেট প্রেস / ০৬ জুন ২০২৫/ এফ কে


কমেন্ট বক্স
আলমগীর কবির, মাধবপুর হবিগঞ্জ

আলমগীর কবির, মাধবপুর হবিগঞ্জ

প্রকাশ: ২০২৫-০৬-০৬ ০৩:২৭:৫২