হবিগঞ্জের মাধবপুরের ঝড়ে পড়া বিদুৎতের তারে জড়িয়ে ফারুক মিয়া (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল সোয়া১১ দিকে উপজেলা পিয়াইম গ্রামের এ ঘটনা ঘটে। নিহত ফারুক মিয়া পিয়াইম গ্রামের নোয়াব আলীর ছেলে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, দুই দিন আগে ঝড়ের কারণে একটি বিদ্যুৎতের তার ছিড়ে পড়ে থাকে ফারুক মিয়া শুক্রবার সকাল ১১টা ১৫ মিনিটে প্রকৃতির কাজ শেষে পানি খরচ করতে যায়। অসাবধানতা বসত পড়ে থাকা বিদুৎতের তারে স্পর্শ করে এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
আলমগীর কবির, মাধবপুর হবিগঞ্জ




















