সুনামগঞ্জে মেডিকেল শিক্ষার্থীদের লাঠিচার্জ করে সরিয়ে দিল সেনাবাহিনী

  • প্রকাশের সময় : ২০/০৪/২০২৫ ০৭:০৪:৪৮ AM

Share
68

নব নির্মিত সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীদের পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেয়ার প্রতিবাদে এবং দ্রুত সময়ের  মধ্যে হাসপাতাল চালুর দাবিতে অনির্দিষ্টকালের ক্লাস বর্জনের পাশাপাশি সুনামগঞ্জ - সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছিল শিক্ষার্থীরা। 



পরে সেনাবাহিনী শিক্ষার্থীদের সরিয়ে দেবার চেষ্টা করলে, উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে ক্যাম্পাসে নিয়ে যায় সেনাবাহিনী। 



রোববার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এই উত্তপ্ত পরিস্থিতি ছিল। এরআগে মেডিকেল কলেজের সামনে সিলেট-সুনামগঞ্জ সড়কের মদনপুর এলাকায় সড়কের দুপাশে বাঁশ দিয়ে বেড়িকেড দিয়ে অবরোধ করে তারা। এতে সুনামগঞ্জ সিলেট মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এসময় পথচারী স্থানীয় লোকজনও ছাত্রদের পক্ষে কথা বলতে দেখা যায়। 



সকাল সাড়ে ১০ টার পরে সেনাবাহিনী এসে শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দিতে অনুরোধ করেন। এসময় দু'পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এরপর লাঠিচার্জ শুরু করে সেনাবাহিনী। প্রায় এক ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় সেনাবাহিনী। এসময় কয়েকজন শিক্ষার্থী আহত হন।  



ঘটনার পর সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন গণমাধ্যমকর্মীদের জানান, সড়ক অবরোধ করায় শিক্ষার্থীদের বল প্রয়োগ সরানো হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।


 

সুনামগঞ্জ মেডিকেলের শিক্ষার্থীরা সন্ধা ৭ টায় সংবাদ সম্মেলন ডেকেছে। বিকাল ৪ টায় শিক্ষার্থীদেয় ন্যায্য দাবি মেনে নেবার দাবি জানিয়ে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করে সুশাসনের জন্য নাগরিক।


সিলেট প্রেস / এম এ


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৫-০৪-২০ ০৭:০৪:৪৮