" সমবায়ে গড়ব দেশ,বৈষম্যেহীন বাংলাদেশ " এ প্রতিপাদ্য সামনে রেখে জামালগঞ্জে ৫৩ তম জাতীয় সমবায় দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। শনিবার সকালে পতাকা উত্তোলন ও র্যালি শেষে উপজেলা হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা সমবায় অফিসার লিপি রানী দাশ এর সভাপতিত্বে সহকারী পরিদর্শক মেহেদী হাসানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাচনা বাজার ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা শ্রীকান্ত সাহা, বিআরডিবি চেয়ারম্যান আব্দুল আলী, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন । আরও বক্তব্য রাখেন, লক্ষীপুর মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি আনোয়ার হোসেন, সঞ্চয় ঋনদান সমবায় সমিতির সভাপতি দীলিপ মজুমদার, উদীয়মান সমবায় সমিতির সভাপতি প্রদীপ তালুকদার প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দ।
আব্দুল্লাহ আল মামুন, জামালগঞ্জ




















