সুনামগঞ্জ পৌর শহরে

মা ও ছেলেকে কুপিয়ে হত্যা

  • প্রকাশের সময় : ২৯/১০/২০২৪ ১১:৫১:৩৫ AM

ছবি: প্রতিনিধি।

Share
30

সুনামগঞ্জে ঘরে ঢুকে মা এবং ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ৮টার দিকে শহরের হাছননগরের এসপি বাংলা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


নিহতরা হলেন- ফরিদা বেগম (৫০) ও তার ছেলে মিনহাজ (২০)। সকালে কাজের মহিলা গিয়ে তাদের মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখে দ্রুত স্বজনদের জানায়। পরে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। 


পুলিশ ও স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, ফরিদা বেগম ও তার ছেলে ওই বাসায় ভাড়া থাকতেন। একই বাড়ির অন্য এক কক্ষে তার খালাতো বোন ফাহমিদা ও বোনের ছেলে ফয়সাল ভাড়া থাকেন। সন্দেহের তির তাদের দিকে।


সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, ‘প্রাথমিক তদন্তে মনে হচ্ছে পারিবারিক কলহের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে। হত্যাকাণ্ডের পর থেকে পাশের কক্ষে থাকা ফরিদা বেগমের খালাতো বোন ও তার ছেলে পলাতক রয়েছে।’

ওসি আরও জানান, ‘নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত করে এ হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সিলেট প্রেস / তানভীর


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৪-১০-২৯ ১১:৫১:৩৫