সুনামগঞ্জের দোয়ারাবাজারে

বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে রিভলবারসহ যুবক আটক

  • প্রকাশের সময় : ২৫/১০/২০২৪ ১২:৪৪:৪৭ PM

ছবি: রিভলবারসহ যুবক কে আটক করেছে বিজিবি ও র‍্যাব।

Share
30

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানে রিভলবারসহ মো: আব্দুল সিদ্দিক (২৪) নামক এক যুবক কে আটক করা হয়েছে। আটককৃত যুবক দোয়ারাবাজার উপজেলার ইদুকোনা গ্রামের মো: রুস্তম আলীর ছেলে। 


বিজিবি ও র‍্যাব জানায়, বৃহস্পতিবার (২৫ অক্টোবর) রাত ১১টায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ বাগানবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১২২৮/এমপি হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ইদুকোনা বাজার নামক স্থানে বিজিবি ও র‌্যাব এর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) ও র‍্যাব-৯।  এসময় ১টি রিভলবারসহ মো: আব্দুল সিদ্দিক কে (২৪) আটক করা হয়। 

অভিযানে র‌্যাব-৯, সুনামগঞ্জ সিপিসি-৩ কোম্পানী কমান্ডার মেজর মো: ফয়সালসহ ১৯ জন র‍্যাব সদস্য এবং সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) নায়েব সুবেদার মো: আব্দুল সিদ্দিকসহ ১৪ জন বিজিবি সদস্য উপস্থিত ছিল। 

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৯, সুনামগঞ্জ সিপিসি-৩ কোম্পানী কমান্ডার মেজর মো: এ কে এম ফয়সাল জানান, আটককৃত আসামীকে অস্ত্রসহ র‌্যাব-৯, সুনামগঞ্জ সিপিসি-৩ এর হেফাজতে আনা হয়েছে। 


সিলেট প্রেস / তানভীর


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৪-১০-২৫ ১২:৪৪:৪৭