মাধবপুরে প্রতিপক্ষের ছু রি কা ঘা তে যুবক খু ন

  • প্রকাশের সময় : ১০/০৯/২০২৪ ০৬:৫৮:৪৩ AM

ছবি-প্রতীকী

Share
26

হবিগঞ্জের মাধবপুরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ফারুক আহমেদ (৪০) নামের এক কাতার প্রবাসী খুন হয়েছেন। গতকাল সোমবার রাতে উপজেলার বহরা ইউনিয়নের দলগাও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফারুক ওই গ্রামের আব্দুল মালেকের ছেলে। তিনি ১৫ দিন আগে কাতার থেকে দেশে আসেন।

এ ঘটনায় আনোয়ার আলীর ছেলে রবি মিয়া (৩৫) গুরুতর আহত হয়েছেন।

জানা যায়, পারিবারিক কবরস্থানের গাছের মালিকানা নিয়ে ফুফাত ভাই হামিদ মিয়ার সাথে ফারুক মিয়ার দ্বন্দ্ব চলে আসছিল। বিরোধ নিষ্পত্তির জন্য সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় সালিশ বৈঠক চলার একপর্যায়ে উভয়পক্ষ বাকবিতণ্ডা ও মারামারিতে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন ফারুক আহমেদ। স্বজনেরা দ্রুত তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


সিলেট প্রেস / ১০ সেপ্টেম্বর ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
আলমগীর কবির, মাধবপুর হবিগঞ্জ

আলমগীর কবির, মাধবপুর হবিগঞ্জ

প্রকাশ: ২০২৪-০৯-১০ ০৬:৫৮:৪৩