জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে ৪ সন্তানের জননীর মৃত্যু

  • প্রকাশের সময় : ১৩/০৫/২০২৩ ১১:৩১:৪০ AM

Share
58

সুনামগঞ্জের জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাহেনা বেগম (৪২) নামের ৪ সন্তানের জননীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) সন্ধ্যায় তিনি মারা যান। শুক্রবার (১২ মে) পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠায়।

রাহেনা উপজেলার আশারকান্দি ইউনিয়নের ঐয়ারকোনা গ্রামের আব্দুল কাদিরের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যায় বসতবাড়ির রান্না ঘরে কাজ করছিলেন রাহেনা বেগম। এসময় অসাবধানতাবশত জানালার গ্রিলের পাশে বিদ্যুতের তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি।

জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, শুক্রবার দুপুরে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতালে পাঠিয়েছে।


সিলেট প্রেস / ১৩ মে ২০২৩/ আ


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৫-১৩ ১১:৩১:৪০