ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ বিমান ওঠানামা বন্ধ

  • প্রকাশের সময় : ১৩/০৫/২০২৩ ১০:৩৯:০২ AM

Share
59

ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাবে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এ ছাড়া আন্তর্জাতিক রুটের ফ্লাইটও চট্টগ্রাম থেকে বন্ধ রাখা হয়েছে।

আজ শনিবার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমান ওঠানামা বন্ধ থাকবে। গতকাল শুক্রবার রাতে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার তসলিম আহমেদ।

তিনি জানান, ঘূর্ণিঝড় ‘মোখার’র কারণে ৮ নম্বর সতর্কসংকেত জারি করা হয়েছে। এই অবস্থায় শাহ আমানত বিমানবন্দর থেকে কোনো ধরনের ফ্লাইট উঠানামা করবে না। চট্টগ্রাম থেকে কোনো আন্তর্জাতিক ফ্লাইট আজ শনিবার উড়বে না।

পাশাপাশি সকাল ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত সকল ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নির্দেশ পরবর্তী আদেশ না আসা পর্যন্ত বহাল থাকবে বলে জানান শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক।


সিলেট প্রেস / ১৩ মে ২০২৩/ আ


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৫-১৩ ১০:৩৯:০২